images

মিডিয়া

বাটজার পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি সাফওয়ান, সাধারণ সম্পাদক ইমন

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০১:২০ পিএম

দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর ২০২৬-২০২৭ মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নয়াপল্টনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় দেশ টেলিভিশনের প্রতিবেদক আলীমুজ্জামান সাফওয়ানকে সভাপতি এবং একুশে টেলিভিশনের প্রতিবেদক ইমন চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহসভাপতি মো. শাহাদাত হোসেন (দেশ সমাচার), সহসভাপতি কাজী ফয়সাল (চ্যানেল ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক দাউদ হাসান (মাছরাঙা টেলিভিশন), অর্থ সম্পাদক তানজিলা খান মীম (এখন টেলিভিশন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম. আরেফিন (সময় টেলিভিশন)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন) এবং রাশেদ আনিস (একাত্তর টেলিভিশন)।

সভায় জানানো হয়, নবগঠিত এ কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রাপ্তি সহজীকরণ, প্রশিক্ষণ, গবেষণা, পেশাগত অধিকার সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদারে কাজ করবে।

আরও পড়ুন
14

হিলিতে দেশি কাঁচামরিচের দাম কেজিপ্রতি কমেছে ১০০ টাকা

নবনির্বাচিত সভাপতি আলীমুজ্জামান সাফওয়ান বলেন, বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম খাত দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত। এ খাতের ইতিবাচক অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের সামনে তুলে ধরতে বাটজা কাজ করবে। একই সঙ্গে এভিয়েশন ও ট্যুরিজম বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং অধিকার রক্ষায় সংগঠন সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আমরা সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে গঠনমূলক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমন চৌধুরী বলেন, বাটজাকে একটি কার্যকর, পেশাদার ও সক্রিয় সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। সদস্যদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়মূলক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতের উন্নয়নে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে বাটজা নিরলসভাবে কাজ করবে।

আরটিভি/টিআর