শনিবার, ১১ মার্চ ২০১৭ , ০৫:২৯ পিএম
দেশে জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে পেরেছি। দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার রাজধানীর সায়েদাবাদের করাতিটোলা সিএমএস মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের ৪০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
মন্ত্রী বলেন, আমরা কখনো বলিনি জঙ্গিদের শেকড় তুলে ফেলেছি। আমরা যা পেরেছি সেটা হলো নিয়ন্ত্রণ।এ দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। তাই তাদের সহযোগীতায় আমরা জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।
সরকারের কঠোর নজরদারির মধ্যেও দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ দেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। ভবিষ্যতেও জঙ্গিরা তাদের তৎপরতা চালাতে পারে। এ চিন্তা মাথায় রেখে তাদের দমনে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
তার আশা, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় সজাগ রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে আসছে দিনে আমরা তাদের নির্মূল করতে পারবো।
আর/ডিএইচ