images

জাতীয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার, ৩১ মে ২০১৭ , ০৮:৫৪ এএম

অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছেন।

এর আগে অস্ট্রিয়ায় স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের বিজি-১০১২ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে ভিয়েনা ছাড়ে। এ সময় সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর তাকে বিদায় জানান।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে তিনি বাংলাদেশ বিমানের বিজি-১০১১ ভিভিআইপি ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

৩০ মে মঙ্গলবার শেখ হাসিনা আইএইএ’র ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য আইএইএ টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম: সিক্সটি ইয়ারস অ্যান্ড বিয়ন্ড- কন্ট্রিবিউটিং টু ডেভেলপমেন্ট’ শীর্ষক মূল সম্মেলনে ভাষণ দেন।

সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো এবং অংশীদারদের মধ্যে কারিগরি সহযোগিতার মাধ্যমে টেকশই অর্থনৈতিক উন্নয়নে বিজ্ঞানভিত্তিক কূটনীতির কথা বলেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে শেষে অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। দু’নেতার বৈঠকে কয়েকটি চুক্তি ও সমঝোতা সই হয়। ভবিষ্যতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নিতেও ঐক্যমতে পৌঁছে ঢাকা ও ভিয়েনা। 

এছাড়াও প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক আনবিক সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি বেলা ২টায় অস্ট্রিয়ান চ্যান্সেলর ক্রিস্টিয়ান ক্রেনের সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এসময় বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’র একটি সমঝোতা স্মারক সই হয়।

বিকেল সাড়ে ৩টায় শেখ হাসিনা দেশটির রাষ্ট্রপতি আলেকজান্ডার ভ্যান ডের ভ্যালেন এর সঙ্গে বৈঠক করেন।

এইচটি/এসএস