images

জাতীয় / রাজনীতি

আওয়ামী লীগ সব সময় চুরির চিন্তায় থাকে: খালেদা জিয়া

রোববার, ১১ জুন ২০১৭ , ০৯:০৬ পিএম

আওয়ামী লীগের কোনো ভিশন নেই। তারা সব সময় চুরির চিন্তায় থাকে। বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার গুলশানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, আমরা ভিশন ২০৩০ ঘোষণার পর আওয়ামী লীগ বলে বিএনিপি নাকি তাদের ভিশন নাকি চুরি করেছে। তাদের তো কোনো ভিশন নেই। তারা থাকে শুধু চুরির চিন্তায়। আমাদের আর তাদের ভিশনতো কখনও এক হতে পারে না।

বেগম জিয়া বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই চুরি করে আসছে। তাদের এ অভ্যাস কখনোই যাবে না। এ দলটি জনগণের রিলিফ, গম চুরি করে। আবার নিজেরা ক্ষমতায় থাকার জন্য জনগণের ভোটও চুরি করে।

বিএনপি নেত্রী সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা বলেছিলো ক্ষমতায় গেলে ১০ টাকায় চাল খাওয়াবে। কিন্তু এখন সেই চাল মানুষকে কিনতে হচ্ছে ৭০ টাকায়।

সরকারকে হুঁশিয়ার করে খালেদা বলেন, বিএনপিকে বাদ দিয়ে ভবিষ্যদে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আসছে নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে নয়।

আওয়ামী লীগ কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে। অথচ তারা ১৯৭১ সালে যুদ্ধ করেনি। যুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। তারা সীমান্ত পাড়ি দিয়ে এখন বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে।

এইচটি/ এপি