images

জাতীয়

তথ্য অধিকার আইনের ব্যবহারে আরো আন্তরিক হতে হবে

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭ , ০৭:৩১ পিএম

তথ্য অধিকার আইন-২০০৯ এর ব্যবহারে সাংবাদিকদের আরো আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

তথ্য কমিশনার বলেন, অনুসন্ধানী সাংবাদিকতায় এই আইন বড় অস্ত্র। এ আইনকে সাধারণ মানুষের কাছে আরো জনপ্রিয় করতে কমিশন ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।

এসময়, আরটিভির প্রধান নিবার্হী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, এটিএন বাংলার প্রধান নিবার্হী সম্পাদক জ.ই মামুন ছাড়াও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেএইচ