images

জাতীয় / আইন-বিচার

বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকাজ কেরানীগঞ্জে স্থানান্তর

রোববার, ১২ জানুয়ারি ২০২৫ , ০৯:০৩ পিএম

বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকাজ রাজধানীর বকশীবাজার অস্থায়ী আদালত থেকে সরিয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মিত অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে। 

রোববার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি গেজেট প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, ঢাকার পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকার্য ঢাকার বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালতের পরিবর্তে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপন আরও বলা হয়, এ লক্ষ্যে এই বিভাগের ২০১০ সালের ২৮ ডিসেম্বর জারিকৃত আদেশ বাতিল করা হলো এবং রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

আরটিভি/কেএইচ