মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ০৯:৩১ পিএম
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপদ্রীপ চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণের প্রশংসা করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ ছাড়া তিনি পার্বত্য চট্টগ্রামে কোয়ালিটি এডুকেশন, দুর্গম এলাকার পানির সমস্যা নিরসন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, পরিবেশ সহায়ক ইট তৈরি এবং পরিবেশ ও প্রতিবেশ বজায় রেখে সোলার এনার্জি সংশ্লিষ্ট খাতে সহযোগিতার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন। পরে ইইউ রাষ্ট্রদূত সোলার এনার্জি ও রিনিউয়েবল এনার্জি খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া তিনি পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট, পার্বত্য অঞ্চলের পানি সংকট নিরসন, পরিবেশ সুরক্ষা, টপ সয়েল সেভ, ইকোট্যুরিজম, রিনিউবল এনার্জি খাতে ইইউর বিশেষ সহযোগিতামূলক বিনিয়োগের বিষয়ে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্ম সচিব কংকন চাকমা, ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়ন টু বাংলাদেশের ফার্স্ট কাউন্সিলর, টিম লিডার-গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট মি. এডউইন কুক্ কুক্, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান।
আরটিভি/এফএ