images

জাতীয়

নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা আসিফ

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ০৫:০৪ পিএম

শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দেশে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম উপদেষ্টার পদ ছেড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন দল গঠন করেছেন। এছাড়া গত আট মাসে রাজনৈতিক দল ও প্ল্যাটফরমের সংখ্যা ২ ডজনেরও বেশি। 
 
দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা রাজনীতি নাম লেখাচ্ছেন। এ অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নতুন দলে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছে। তবে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। 

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আমার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টার পদ থেকে পদত্যাগেরও কোনো সিদ্ধান্ত নেইনি। 

আরও পড়ুন
image-306988-1735822491

এক মাসে ২ বার সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটি আকাঙ্ক্ষা আছে, যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করবো। তবে, কোন রাজনৈতিক দলে যুক্ত হব, তা নির্ধারণের সময় এখনও আসেনি।

উপদেষ্টা আসিফ আরও বলেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলে যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব।  এক্ষেত্রে নতুন রাজনৈতিক দল এনসিপিতে যে যুক্ত হতে হবে তা কিন্তু নয়।

আরটিভি/আরএ