images

জাতীয়

নতুন ২ দূতাবাস খুলছে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ১০:০৩ পিএম

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে দুটি নতুন দূতাবাস খুলছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এই সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

পুলিশ সদরদপ্তরের জরুরি সংবাদ বিজ্ঞপ্তি

এর আগে, গত ২ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ দেশে নতুন কূটনৈতিক মিশন স্থাপনের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণির পদ সৃষ্টি ও প্রশাসনিক অনুমোদন চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশ ৮৪টি কূটনৈতিক মিশন পরিচালনা করছে।

আরটিভি/আরএ