images

জাতীয়

আরও ৯ জেলায় নতুন ডিসি

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ১০:৫০ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে তৃতীয় ধাপে আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। 

আরও পড়ুন
Web-Image---Copy

নতুন ২ দূতাবাস খুলছে বাংলাদেশ

এ ছাড়া বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিটিএস) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসানকে লক্ষীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোণা, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁ, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে এবং রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

Capture2

Capture3

আরটিভি/আইএম