images

জাতীয় / রাজনীতি

‘বাক স্বাধীনতা আইনের মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে’

সোমবার, ১৭ অক্টোবর ২০১৬ , ০৭:৫১ পিএম

বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিদের বাক স্বাধীনতা নানা আইনের মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে। অভিযোগ করলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআই পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হোসে কার্লোস উগাজ সানচেজ মোরিনো।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে টিআইবির সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

টিআই চেয়ারপারসন বলেন, দুর্নীতি দমনে শুধু চুনোপুটি নয়, রাঘব বোয়ালদের ধরতে হবে। এ জন্য অবকাঠামো ও পদ্ধতির গুণগত পরিবর্তন আনতে হবে।

উগাজ বলেন, নাগরিক সমাজ কীভাবে কাজ করবে তার আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে। আইনের কারণে নাগরিক সমাজের কথা বলার সুযোগ সীমিত হয়ে যাবে।

তিনি বলেন, টিআই সরকারের শত্রু নয়। দুর্নীতিবাজদের শত্রু, দুর্নীতির শত্রু। দুর্নীতিবিরোধী কার্যক্রমে সরকারকে সহায়তা করাই টিআইয়ের কাজ।

জেএইচ