images

জাতীয়

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠে কর্মকর্তাদের নির্দেশ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৯:৩৮ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে গিয়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তা জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে তাৎক্ষণিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনীয় তথ্য বা সাহায্যের জন্য ০২৫৮৮১১৬৫১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বিশ্বাস না করতে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন
Web-Image

বড় ভূমিকম্পের শঙ্কা, নিতে হবে যেসব পদক্ষেপ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমিকম্পে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরটিভি/এসকে