images

জাতীয়

পে স্কেলের দাবি চূড়ান্ত করতে হঠাৎ বৈঠকের ডাক কর্মচারীদের 

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০২:০৮ পিএম

আগামী ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বসছেন সরকারি কর্মজীবীরা। শনিবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

এতে দাবি আদায় ঐক্য পরিষদে থাকা ১২টি কর্মচারী সংগঠন ছাড়া আরও ডজনখানেক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি আসবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন একাধিক কর্মচারী নেতা।

আরও পড়ুন
Web_Imag_co_20250822_114552501_20250914_172019390_20251121_182043613

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে যেসব জেলা

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, আমাদের ঐক্য পরিষদে থাকা কর্মচারী সংগঠন এবং আরও ১২-১৫টি সংগঠন এই বৈঠকে অংশ নেবে। আলোচনার পরে আমরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করব।

আরটিভি/এএ