images

জাতীয়

সমালোচনামূলক কনটেন্ট সরাতে গুগলকে অনুরোধ অন্তর্বর্তী সরকারের

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ০৬:৪৮ পিএম

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে গুগলের কাছে কনটেন্ট সরানোর ২৭৯টি অনুরোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর বেশির ভাগই সরকারের সমালোচনামূলক। সরকারের এই অনুরোধে গুগল কমই সাড়া দিয়েছে।

গুগল (অ্যালফাবেট) নিজেদের ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। তাতে সরকার কী ধরনের কনটেন্ট সরিয়ে নিতে অনুরোধ করেছে, কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তুলে ধরা হয়েছে। সরকারের অনুরোধ বলতে সরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া অনুরোধের কথা বোঝানো হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

আরব আমিরাতে বন্দি অবশিষ্ট ২৫ জনের মুক্তি শিগগিরই: আইন উপদেষ্টা

প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য ২৭৯টি অনুরোধ করেছে। এর মধ্যে আইটেম হচ্ছে ১ হাজার ২৩টি। ২০২৪ সালের প্রথম ছয় মাসে এই অনুরোধ ছিল ৩৩৭টি এবং আইটেম ছিল ৪ হাজার ৪৭০টি। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। 

এই বছরের প্রথম ছয় মাসে পাঠানো অনুরোধের মধ্যে সবচেয়ে বেশি ১৮১টি ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর। 

গুগল বলেছে, বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমগুলোর ৬৫ শতাংশের বেশি ক্ষেত্রে যথেষ্ট তথ্য ছিল না। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ১৬ দশমিক ১ শতাংশে, কনটেন্ট আগেই সরানো হয়েছে ৯ শতাংশ, আইনি প্রক্রিয়ায় ২ দশমিক ৫ শতাংশ সরানো হয়েছে, নীতি অনুযায়ী ৩ দশমিক ৭ শতাংশ সরানো হয়েছে এবং ৩ দশমিক ৫ শতাংশের ক্ষেত্রে কনটেন্ট পাওয়া যায়নি।

আরটিভি/আরএ