রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৮:২৮ পিএম
খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার।
রোববার (৩০ নভেম্বর) ফিরোজ সরকারকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন খাদ্য সচিব মো. ফিরোজ সরকার বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ছিলেন। তিনি বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা।
গত বছরের অক্টোবরে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাসুদুল হাসান। তিনি বিসিএস ১১তম ব্যাচের সদস্য। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি পরপর তিনবার পদোন্নতি বঞ্চিত ছিলেন।
অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মাসুদুল হাসানকে ৩০ নভেম্বর থেকে অবসর দিয়ে ইতিমধ্যে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরটিভি/এমএ