images

জাতীয়

বিজয় দিবসে ৬৪ জেলায় হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০২:১০ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশের ৬৪ জেলায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, এ প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় একাত্তরের কালজয়ী সব গান শুনতে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

Posted by Facebook on Date:

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় ও গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা।

আরও পড়ুন
Web-Image13

ভোট দিতে ২ লাখ ২৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে। প্রতিবছরই দিনটি নানা আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়।

আরটিভি/আইএম