images

জাতীয়

এবার ৭ পুলিশ সুপারের একযোগে বদলি

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৬:৩১ পিএম

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন
Bangladesh-Police

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি

বদলিকৃতরা হলেন— মো. তরিকুল ইসলাম, মোছা: লিজা বেগম, সৈয়দ মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ মাহমুদুল কবীর, মো. আসলাম উদ্দিন, খালেদা বেগম এবং মোহাম্মদ বদিউজ্জামান। 

আরটিভি/এআর