images

জাতীয়

চলতি মাসেই লম্বা ছুটি, কার কত দিন?

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ০৪:১০ পিএম

ডিসেম্বরে বড়দিন ও শীতকালীন অবকাশকে ঘিরে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী–সবারই অপেক্ষায় রয়েছে লম্বা ছুটি। এ ছাড়া ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

সরকারি কর্মচারীদের ছুটি

২০২৫ সালের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বর মাসে বাকি রয়েছে দুটি সাধারণ ছুটি,

. ১৬ ডিসেম্বর বিজয় দিবস

. ২৫ ডিসেম্বর বড়দিন

বড়দিন বৃহস্পতিবার হওয়ায় শুক্রবার ও শনিবার মিলিয়ে সরকারি কর্মীরা উপভোগ করতে পারবেন টানা তিন দিনের ছুটি।

প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছরের সরকারি ছুটির তালিকায় মোট ২৮ দিন ছুটি রাখা হয়েছে। তবে এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি:

প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে মোট ছুটি ছিল ৭৮ দিন। ডিসেম্বরের শেষ লম্বা ছুটির তালিকাঃ

. ছুটি শুরু: ১১ ডিসেম্বর

. শেষ: ২৫ ডিসেম্বর

১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্‌যাপনে শিক্ষক–শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার নির্দেশনা থাকছে।

. ২১–২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা।

মাধ্যমিক বিদ্যালয়

সাপ্তাহিক ছুটি: ১২–১৩ ডিসেম্বর

মূল ছুটি শুরু: ১৪ ডিসেম্বর

শেষ: ২৮ ডিসেম্বর

ছুটি শেষে ২৮–৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা। বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) বিদ্যালয়ে আসতে হবে শিক্ষার্থীদের।

মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান

. ১২–১৩ ডিসেম্বর: সাপ্তাহিক ছুটি

. ছুটি শুরু: ১৪ ডিসেম্বর

. শেষ: ২৮ ডিসেম্বর

. মাদরাসায় দুই স্তরের বৃত্তি পরীক্ষাও ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

সরকারি-বেসরকারি কলেজ

. সাপ্তাহিক ছুটি: ১২–১৩ ডিসেম্বর

. ছুটি শুরু: ১৪ ডিসেম্বর

. শেষ: ২৮ ডিসেম্বর

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর কলেজে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে।

আরও পড়ুন
Rtv

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে শীতকালীন ছুটি। আর বড়দিন উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের অবকাশ। বছরের শেষ মাসটি তাই সবার জন্যই নিয়ে আসছে দীর্ঘ স্বস্তির ছুটি।

আরটিভি/এসকে