images

জাতীয় / রাজধানী

বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ০৯:০৬ পিএম

কর্মসূচির কারণে ৫ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর আবারও চলতে শুরু করেছে মেট্রোরেল। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৮টা ১৫ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

এর আগে, ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা’ প্রণয়ন ও প্রকাশ না করায় বেঁধে দেওয়া সময়পূরণে না আসায় সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন। কর্মবিরতি শুরু হয় শুক্রবার বেলা ৩টা থেকে উত্তরা দিয়াবাড়িতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দিয়ে।

এদিকে, আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে গেলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ আলোচনায় সফল না হয়ে ফিরে আসেন। পরে ক্ষুব্ধ কর্মীরা এমডির কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখেন এবং অনেক কর্মকর্তা-কর্মচারী এমডির কক্ষের সামনে অবস্থান নেন।

আরও পড়ুন
Web-Image

ওসমান হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে যায়, ঢামেক পরিচালক

এখন মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলেও কর্মসূচির পেছনের দাবি ও অবস্থান এখনও উত্তপ্ত রয়েছে।

আরটিভি/এসকে