images

জাতীয়

পোস্টাল ভোট: সরকারি চাকরিজীবীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০১:২৭ পিএম

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) ব্যবস্থার আওতায় ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বার্তায় এ কথা বলা হয়েছে।

ইসির বার্তায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ এ সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সকল সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তর এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের লক্ষ্যে উদ্বুদ্ধ করতে হবে। iBAS++ সিস্টেম ব্যবহার করে সরকারি কর্মকর্তা/কর্মচারী শনাক্ত করা হবে। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত iBAS++ সিস্টেম বন্ধ থাকে তাই এ সময় ব্যতীত অন্য সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ নিবন্ধন করবেন।

আরও পড়ুন
6

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩ লাখ ৭১ হাজার ১৫০ প্রবাসীর নিবন্ধন

এদিকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে ১১ হাজার ১৯৮ জন পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।

আরটিভি/কেআই