images

জাতীয়

পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০১:৪৭ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় এই অনুরোধ করেন।

আরও পড়ুন
Election-Commission

পোস্টাল ভোট: সরকারি চাকরিজীবীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

তিনি বলেন, মহান বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর জন্য অনুরোধ করা হলো।

আরটিভি/কেআই