images

জাতীয়

শিল্পকলা একাডেমির সব আয়োজন স্থগিত

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ০৪:৩৯ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

আরও পড়ুন
Web-Image

সতর্কতা জারি করল ঢাকার মার্কিন দূতাবাস

রাষ্ট্রীয় শোক দিবস পালন ও অনিবার্য কারণবশত বাংলাদেশ শিল্পকলা একাডেমির আওতাধীন সব অনুষ্ঠান ও প্রদর্শনী আজ শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (প্রশাসন) পূর্ণলাক্ষ চাকমা স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনার কথা জানানো হয়।

আরটিভি/এমএ