images

জাতীয়

ঢাকা-১৭ আসন কোন কোন এলাকা নিয়ে গঠিত?

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ , ০২:৪১ পিএম

গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত। আর এই গুরুত্বপূর্ণ আসনে এবার লড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে তার পক্ষে মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন, ঢাকা-১৭ আসন আসলে কোন কোন এলাকা নিয়ে গঠিত?

মূলত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে এই আসনটি সাজানো হয়েছে।

এ আসনের আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন
Web-Image16

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এদিন তিনি বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান।

এরপর ২৬ ডিসেম্বর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 

পরদিন (২৭ ডিসেম্বর) তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, নিজের ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খান ও পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করেন।

আরটিভি/আইএম