images

জাতীয়

ছুটির দিনেও চলছে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০১:৩২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।

শুক্রবার (২ জানুয়ারি) ছুটির দিনেও বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নির্বাচন কমিশনে এ কার্যক্রম চলে। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

রাজধানী ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশাপাশি সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থিতা।

আরও পড়ুন
Rtv

ঘন কুয়াশার কারণে ঢাকার ৯ ফ্লাইট নামলো চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে

যাচাই-বাছাইয়ে যেসব মনোনয়নপত্র বাতিল হবে, ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করার সুযোগ পাবেন সেসব প্রার্থীরা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।

আরটিভি/একে