images

জাতীয়

ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ , ১১:৪৫ এএম

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) এসব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। আজ সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
image-307772-1736303531

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

তিনি জানান, ঘন কুয়াশাজনিত কারণে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়ন ও অবতরণের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

এর মধ্যে ৬টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, ১টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

আরটিভি/এস