images

জাতীয় / খেলা / ক্রিকেট

নির্বাচন এগিয়ে আসলে আরও হুমকির মুখে পড়বে বাংলাদেশ দল: ধারণা আইসিসির

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ , ০৭:৪৫ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নির্বাচন যত এগিয়ে আসবে টাইগারদের নিরাপত্তা শঙ্কা তত বাড়বে বলে বিসিবিকে জানিয়েছে আইসিসি।

সোমবার (১২ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেছেন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে আইসিসি চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তিনটি কারণ হলো—

১. মোস্তাফিজকে বাংলাদেশ বিশ্বকাপ দলে রাখতে পারবে না।
২. বাংলাদেশের খেলোয়ার ছাড়া কেউ বাংলাদেশের জার্সি পড়ে ঘুরাফেরা করা যাবে না। এতে করে ভারতে যে কেউ হামলার স্বীকার হতে পারে।
৩. বাংলাদেশের জাতীয় নির্বাচন আরো এগিয়ে আনতে হবে।

আরও পড়ুন
Bangladesh

বিশ্বকাপে দর্শকদেরকে বাংলাদেশের জার্সি পরা নিয়েও সতর্কতা আইসিসির

আসিফ নজরুল বলেন, আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনও পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে, আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট টিম করবো, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেবো—তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক কোনও প্রত্যাশা হতে পারে না।

সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলবে। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা টাইগারদের। এরপর একই ভেন্যুতে  ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।
 
আরটিভি/এসআর