images

জাতীয়

মালয়েশিয়া ও ইতালি থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ০৯:০৬ পিএম

মালয়েশিয়া ও ইতালিতে ঠিকানা না পাওয়ায় থেকে ৫ হাজার ৬০০ প্রবাসীর পোস্টাল ব্যালট ফেরত এসেছে। 

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান। 

আরও পড়ুন
EC

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ


 
তিনি বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট দেশে সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছায়নি।

আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

আরটিভি/এমএ