সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ , ১২:১৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) এবার সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে। প্রথমবারের মতো অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd-এর মাধ্যমে সাংবাদিক ও পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে পারবেন।
আবেদনের ধাপসমূহ:
১. রেজিস্ট্রেশন:
ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইলে পাঠানো ওটিপি (OTP) যাচাই করার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
২. লগইন ও আবেদন:
মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সাংবাদিক পর্যবেক্ষক কার্ডের জন্য আবেদন করতে হবে।
৩. ব্যক্তিগত তথ্য প্রদান:
নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, লিঙ্গ ইত্যাদি তথ্য দিতে হবে।
মিডিয়া প্রতিষ্ঠানের তথ্য:
গণমাধ্যমের নাম, ঠিকানা, ইমেইল, ফোন নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও প্রযোজ্য ক্ষেত্রে নিবন্ধন প্রমাণপত্র ও পত্রিকার কপি সংযুক্ত করতে হবে।
৫. সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক অনুমোদিত সাংবাদিকদের তালিকা আপলোড:
আবেদনকারীর নাম তালিকায় কত নম্বরে রয়েছে তা উল্লেখ করতে হবে।
৬. গাড়ির স্টিকার (যদি প্রয়োজন হয়):
গাড়ির কাগজপত্র সংক্রান্ত তথ্য দিতে হবে।
৭. চূড়ান্ত সংযুক্তি:
অফিস আইডি, ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ছবি, স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্র ফাইল আকারে আপলোড করতে হবে।
সব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিলে, নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে কিউআর কোডসহ পিডিএফ কার্ড প্রদান করবে। এই কার্ড প্রিন্ট করে সাংবাদিকরা নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য বৈধ অনুমতি পাবেন।
আরটিভি/এসকে