images

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনি পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:০৫ পিএম

আগামীকাল সকাল সাড়ে ৭টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) একটি নির্বাচনি পর্যবেক্ষক দল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাত সদস্যের সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রোহানা হেট্টিয়ারাচ্ছি ।

আরও পড়ুন
16

ভোটের সময় কত টাকা বহন করা যাবে, জানালেন ইসি সচিব

এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর