images

জাতীয়

‌‘এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়’

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:১৩ এএম

১৭ বছর পর ভোট দিয়েছি। সবার আগে এসে লাইনে দাঁড়িয়েছি। অন্যরকম আনন্দ লাগছে। এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। গণমাধ্যমকে কথাগুলো বলছিলেন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার আগে ঢাকা-১৮ আসনের উত্তরা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিতে আসা শহীদ মিয়া।

শহীদ মিয়া বলেন, ৬টায় ঘুম থেকে উঠছি। আধা ঘণ্টা আগে লাইনে দাঁড়িয়েছি। প্রায় ১৭ বছর পর ভোট দেবো। অন্যরকম আনন্দ লাগছে। বহুদিন তো দেখলাম। এতদিন পর ভোট দিতে পারছি এটাই আনন্দ।

আরও পড়ুন
Web-Image

ভোটকেন্দ্রে উৎসবের আমেজ

হাজী আফজাল চিশতী নামের আরেক ভোটার বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হামলা মামলা হয়েছে। এতদিন পর ভোট দিতে আসতে পেরেছি। ভোট দিতে পারব ভেবেই ঈদের মতো আনন্দ লাগছে।

এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এস এম জাহাঙ্গীর হোসেন ও শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত এই দুজনের মধ্যেই এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা হবে। আর এই কেন্দ্রেই ভোট দেবেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

আরটিভি/এমএইচজে