images

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার ও অন্য ৪ জন কমিশনার যেসব কেন্দ্রে ভোট দেবেন

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:১৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয়ে ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯ টায় ভোট দেবেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য  জানানো হয়েছে।

ইসি থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনার অব্দুর রহমানেল মাছউদ রাজধানীর উত্তরা আলোর ধারা স্কুল ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৮ টায় ভোট দেবেন।

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ রাজধানীর আজিমপুর অগ্রণী স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯ টায় ভোট দেবেন।

নির্বাচন কমিশনার মো: আনোয়ারুল ইসলাম সরকার রূপগঞ্জ দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেবেন।

এছাড়া নির্বচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ রাজধানীর ভিকারুননিদা নূন স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে সকাল ৯ টায় ভোট দেবেন।

আরটিভি/এসকে