images

জাতীয়

আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৪ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিনের উৎসব পালন করব।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদানের পর তিনি এ কথা বলেন। 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই নির্বাচনের মাধ্যমে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।

আরও পড়ুন
Web-Image

দেশবাসীকে নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান

তিনি আরও বলেন, আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।

এ সময় দেশবাসীকে বাংলাদেশের এই জন্মদিন পালনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আসুন আমরা সবাই মিলে এই উৎসবে সামিল হই, সবাই আনন্দ উৎসব করি।

তিনি বলেন, প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আমরা সবাই গণভোটে অংশ নেব। এতে আমাদের সারাদেশ পাল্টে যাবে।

আরটিভি/আইএম