images

জাতীয়

দুপুর ২টা পর্যন্ত ৩৬০৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৪৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ইসি সচিব বলেন, ২৯৯ আসনের ৪২ হাজার ৬৫১ কেন্দ্রের মধ্যে দুপুর ২ টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোটের হার ৪৭ দশমিক ৯১ শতাংশ।

আরটিভি/এমএইচজে