images

জাতীয়

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১১ পিএম

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রিপরিষদ হিসেবে নতুন করে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আর বর্তমান মুখ্যসচিব অতিরিক্ত হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দায়িত্বে থাকবেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নতুন সরকার দায়িত্ব নেয়।

আরও পড়ুন
sochib

নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া

এরপর ১৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগ দেন ড. শেখ আব্দুর রশীদ। অবসরে থাকা এই কর্মকর্তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছিল। 

পরে ৮ অক্টোবর এক প্রজ্ঞাপনে তাকে দুই বছরের জন্য চুক্তিতে মন্ত্রিপরিষদ সেচিব নিয়োগ দেওয়া হয়। ১৪ অক্টোবর তিনি মন্ত্রিপরিষদ হিসেবে যোগ দেন। 

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৮ আগস্ট জারি করা প্রজ্ঞাপনমূলে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্টাংশ মেয়াদ বাতিল করা হলো। এ আদেশ অবলম্বে কার্যকর হবে।

আরটিভি/এমএ