images

জাতীয়

তারেক রহমানকে মিশরের অভিনন্দন, সহযোগিতা জোরদারের প্রত্যাশা

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:০১ পিএম

নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মিশর।  সেই সঙ্গে নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। 

ঢাকাস্থ মিশর দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কায়রো বিএনপি এবং তারেক রহমানকে তাদের নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছে।

দূতাবাস সফলভাবে সংসদ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছে। এটা বাংলাদেশি জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মিশর নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছে।

বিবৃতিতে আর বলা হয়, আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে এবং উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় মিশর।
 
আরটিভি/এসআর