images

জাতীয়

শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩১ এএম

শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আরও পড়ুন
nepal

শপথ অনুষ্ঠা‌নে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

এ‌য়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।


আরটিভি/এসকে