images

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ 

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১৫ পিএম

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এ সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান, নবনিযুক্ত মন্ত্রী ড. খলিলুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
Web-Image5

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

এর আগে, ড. মোহাম্মদ মুইজ্জু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা পৌঁছান। এ সফরকে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/আইএম