বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৪৭ পিএম
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে দেশের অন্যতম স্বনামধন্য ইলেকট্রনিকস ব্র্যান্ড Changhong Bangladesh। একইসঙ্গে প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিপরিষদকেও অভিনন্দন জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চেংহুং বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধি, টেকসই উন্নয়ন ও স্থায়ী অগ্রগতির পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা করছে চেংহুং বাংলাদেশ পরিবার। পাশাপাশি দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটি নতুন সরকারের সফলতা কামনা করে সর্বোচ্চ সম্মান জানাচ্ছে।
বার্তায় আরও বলা হয়, প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিপরিষদের দায়িত্ব গ্রহণে চেংহুং বাংলাদেশ গভীর শ্রদ্ধা ও শুভকামনা পুনর্ব্যক্ত করছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই সময়ে পুরো মন্ত্রিপরিষদও শপথ গ্রহণ করে। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পাঠ করান শাহাবুদ্দিন চুপ্পু। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
প্রসঙ্গত, চীনের অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বমানের এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য দেশের বাজারে সরবরাহ করছে চেংহুং।
আরটিভি/আইএম