images

জাতীয়

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:২৮ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আতিকুর রহমান রুমনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন। 

আরও পড়ুন
Web-Image

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর থাকবে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আরটিভি/আইএম