images

জাতীয় / শিক্ষা

সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১৯ পিএম

দায়িত্ব পেয়ে দ্বিতীয় দিনের মতো অফিস করছেন শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মাঝেই সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) কর্মদিবসের প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিদ্যমান কারিকুলাম পর্যালোচনা করা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যার বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

আরও পড়ুন
Web-Image---Copy

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। 

তিনি আরও বলেন, গত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা ও অনিয়ম ছিল, তা দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

বুধবার বেলা একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছালে সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরটিভি/এসআর