images

জাতীয়

খতিয়ান ও মৌজা ম্যাপের নতুন ফি কত, জানাল ভূমি মন্ত্রণালয়

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৩৫ পিএম

ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সংগ্রহ সহজতর এবং ডিজিটাল ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে খতিয়ান (পর্চা) ও ম্যাপ সেবার ফি পুনর্নির্ধারণ করেছে সরকার। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ স্বাক্ষরিত এক পরিপত্রে এই নতুন ফি নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে নাগরিকদের জমি সংক্রান্ত নথিপত্র সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত ডিজিটাল ফি পরিশোধ করতে হবে। ভূমি সেবা ব্যবস্থাকে আরও টেকসই, স্বচ্ছ এবং জনবান্ধব করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

পরিপত্রে জানানো হয়েছে, এখন থেকে যে কোনো ধরনের খতিয়ান বা পর্চার সার্টিফাইড কপি অথবা অনলাইন কপির জন্য গ্রাহককে মোট ১২০ টাকা ব্যয় করতে হবে। এই ব্যয়ের মধ্যে সরকারি ফি হিসেবে ১০০ টাকা এবং প্রসেসিং বা সেবা ফি হিসেবে ২০ টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। 

আরও পড়ুন
LITcopy

‘ফ্যামিলি কার্ডে’ মিলবে নগদ টাকা, পাবেন যারা

এর আগে বিভিন্ন স্তরে ফি প্রদানের জটিলতা থাকলেও এখন একটি নির্দিষ্ট অঙ্কের মাধ্যমেই নাগরিকরা তাদের কাঙ্ক্ষিত খতিয়ান সংগ্রহ করতে পারবেন। এতে করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ সরাসরি সরকারি সেবা গ্রহণ করতে সক্ষম হবে।

মৌজা ম্যাপের ক্ষেত্রেও নতুন ফি নির্ধারণ করেছে ভূমি মন্ত্রণালয়। পরিপত্রের তথ্য অনুযায়ী, এখন থেকে প্রতিটি মৌজা ম্যাপের শিটের জন্য গ্রাহককে মোট ৫৪৫ টাকা ফি প্রদান করতে হবে। এর মধ্যে মূল সরকারি ফি ধরা হয়েছে ৫২০ টাকা এবং সেবা ফি হিসেবে যোগ করা হয়েছে ২৫ টাকা। আগে মৌজা ম্যাপ সংগ্রহের ক্ষেত্রে ফি পরিশোধের প্রক্রিয়া কিছুটা জটিল থাকলেও নতুন এই সুনির্দিষ্ট কাঠামোর ফলে সাধারণ গ্রাহকরা সহজেই ম্যাপের জন্য আবেদন করতে পারবেন।

আরটিভি/এআর