images

জাতীয়

ফ্যামিলি কার্ড বিতরণের জন্য কমিটি গঠন, দায়িত্বে আছেন যারা

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:০৪ পিএম

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে অর্থমন্ত্রী সভাপতি থাকবেন এবং ১৪ জন সদস্য রয়েছেন। সদস্যদের মধ্যে মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী; উপদেষ্টা মাহ্দী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ রয়েছেন।

কমিটিতে আরও অন্তর্ভুক্ত আছেন মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

এর আগে বিএনপি জানিয়েছে, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রথমে হতদরিদ্র পরিবারকে দেওয়া হবে। মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ জানিয়েছেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করা হবে। প্রথমে কিছু জেলা ও উপজেলা চিহ্নিত করা হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় নগদ অর্থ প্রদান করা হবে। হতদরিদ্র পরিবারের নারীদের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ। দু-এক দিনের মধ্যে প্রাথমিকভাবে কত মানুষ সুবিধা পাবেন তা নির্ধারণ করা হবে।

আরটিভি/এসকে