images

জাতীয় / দেশজুড়ে

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২১ পিএম

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে যে কোনো মূল্যে দস্যুমুক্ত করা হবে। বনাঞ্চলে অপরাধী দমনে সরকার কঠোর ব্যবস্থ্যা নিবে এবং কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে খান জাহান আলী মাজার জিয়ারত শেষে বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন
Annie021

দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: পানিসম্পদ মন্ত্রী

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বনজ সম্পদ রক্ষা এবং পর্যটন নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর। 

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

আরটিভি/এমআই