images

জাতীয়

রোজার সূচি মেনে ‘নির্দিষ্ট সময়ে’ সচিবালয়ে প্রধানমন্ত্রী, অভিভূত কর্মকর্তা-কর্মচারীরা

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৪১ পিএম

পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা করা হয়েছে। আর সেই সূচি মেনে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। অফিসে এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকে অভিভূত হয়েছেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, একজন সাংবাদিক সকাল ৯টা ২০ মিনিটে তার ফেসবুকে স্ট্যাটাস লেখেন ‘প্রধানমন্ত্রীর অফিসে আসার ছবি তোলার জন্য অপেক্ষা করছি’।  কিন্তু তখনও তিনি জানতেন না, প্রধানমন্ত্রী ১৫ মিনিট আগেই সচিবালয়ে প্রবেশ করেছেন।

আরও পড়ুন
tareq-rahman

শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

আতিকুর রহমান রুমন জানান, অফিসে পৌঁছে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন তার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে মৌখিক নির্দেশনা দিয়েছেন যাতে নির্দিষ্ট সময়ে সবাই অফিসে উপস্থিত হন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর পরদিন তিনি সচিবালয়ে নিজ দপ্তরে দুই দিন অফিস করেন। সাপ্তাহিক ছুটির দিন শনিবারও তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করেন।

আরটিভি/আইএম