images

জাতীয়

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৩৮ পিএম

বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, আমরা সবসময়ই একটি দূরদর্শী পন্থায় জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানিয়ে এসেছি। আমার মতে, জনগণের মধ্যে বিনিময় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা সত্যিই আশা করি, ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী উপায়ে আমরা একসঙ্গে কাজ করার বিষয়গুলোকে এগিয়ে নিতে পারবো।

আরও পড়ুন
Web-Image14

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চী‌না রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিনি বলেন, পারস্পরিক সুবিধা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করতে এবং বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আমরা আগ্রহী। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে সমর্থন করার প্রতিশ্রুতি জানিয়েছি। আজকের বৈঠকেও আমি মূলত একই অনুভূতি প্রকাশ করেছি এবং আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর অপেক্ষায় রয়েছি।
 
বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও। তবে তিনি সাংবাদিকদের কাছে বৈঠক বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আরটিভি/এমএ