images

জাতীয়

মুক্তিযুদ্ধ ও অন্য আন্দোলন এক নয়: হাফিজ উদ্দিন আহমদ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:২০ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখার কোনো সুযোগ নেই। 

রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এ অপব্যবহারের কারণে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ ও আত্মদানের কথা নতুন প্রজন্মের অনেকেরই অজানা থেকে যাচ্ছে। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধই এ রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি।

আরও পড়ুন
Web_Image_20250930_124012771_20251023_184326923_20251209_104648987

ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটির সুযোগ

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরটিভি/এসকে