images

জাতীয়

দপ্তর পেলেন নতুন ২ প্রতিমন্ত্রী, কে কোন দায়িত্বে

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:১৫ পিএম

বর্তমান সরকারের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সড়ক পরিবহন, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে সুনির্দিষ্ট দপ্তর বণ্টন করা হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জারি করা এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন
trade

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হবে’

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

অন্যদিকে, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নিজে ছাড়াও ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।

আরটিভি/এআর