images

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১২ এএম

দেশজুড়ে নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৮ সদস্যের একটি সেল গঠন করেছে সরকার। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে সভাপতি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

৮ সদস্যের সেলে সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Web-Image04

আইনশৃঙ্খলা ও জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন

প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি নদী-খাল-জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এবং খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম গ্রহণ করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে সেলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেলে নতুন সদস্য যোগ করতে (কো-অপ্ট করতে) পারবেন। সেলের কাজ চালাতে যেসব দাপ্তরিক সুবিধা দরকার, এই সেলকে সেসব সচিবালয় সহায়তা দেওয়া হবে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে।

প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই এ আদেশ কার্যকর হয়েছে।

আরটিভি/আইএম