images

জাতীয়

বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের মৃত্যু

রোববার, ০১ মার্চ ২০২৬ , ১১:১২ এএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আব্দুল আউয়াল বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন
Bahrain002288

বাহরাইনে বসবাসকারী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা

আব্দুল আউয়াল বুলবুল জানান, গুলশানের আজাদ মসজিদে সা ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মরদেহ মানিকগঞ্জের মুন্নু সিটিতে নেওয়া হবে। সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

মরহুমার স্বামী সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

আরটিভি/এসআর