images

জাতীয় / আন্তর্জাতিক

তারেক রহমানকে মিশরের প্রেসিডেন্টের অভিনন্দন

রোববার, ০১ মার্চ ২০২৬ , ০৩:০৪ পিএম

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।‌ প্রেসিডেন্ট তার শুভেচ্ছা বার্তায় তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব এবং দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তার আধুনিক দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। 

মিশরের প্রেসিডেন্ট বলেন, আপনার দেশের সংসদীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আপনার নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি, যাতে আপনি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হন।

আরও পড়ুন
4

প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

এই সুযোগে আমি মিশর ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করতে চাই। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি। যা আমাদের দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ বয়ে আনবে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসের আগমনে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার ব্যক্তিগত সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের আরও কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

আরটিভি/এসআর